ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩

উখিয়ার ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব সংবর্ধনা দিল কৃতি ক্রীড়া ব্যক্তিত্বদের

উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়ামোদী ফুটবল ক্লাব “ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব” কর্তৃক কৃতি ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা আয়োজন করা হয়। ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যক্তিদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার (২০ মে) সোনারপাড়া বাজারে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটির মান্যবর সদস্য জনাব মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রিদুয়ানুল হক জিসান, সমাজসেবক জিয়াউল হক, মাহবুব আলম, জসীম উদ্দিন বাবুল, মোহাম্মদ নূর, ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক মামুন, ফারুক হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ৩ জন ক্রীড়াব্যক্তিত্ব-কে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন, জেলা ক্রীড়া সংস্থা’র এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জোড়ো’ বিভাগের প্রতিযোগিতায় ৩ বার চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খ্রি. এর চ্যাম্পিয়ন দলের সদস্য ও ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব এর সিনিয়র সদস্য মনির হাসান।

ক্লাবের সিনিয়র সদস্য আরিফুর রহমান ও মোবাশ্বের হোসেন রেজা আমন্ত্রিত অতিথিদের সামনে ক্লাবের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ক্রীড়া’র উন্নয়নে অতিথিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি মহোদয় বক্তব্যে বলেন, “আমার প্রয়াস থাকবে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের জন্য দৃশ্যমান ভূমিকা রাখার”। অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উক্ত ক্লাবের শুভ কামনা করে তাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী

উখিয়ার ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব সংবর্ধনা দিল কৃতি ক্রীড়া ব্যক্তিত্বদের

আপডেট সময় : ০৬:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫