ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

ঈদগাঁওতে ফের সড়ক দূর্ঘটনা, বেপরোয়া হানিফ বাসের ধাক্কায় আহত ৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন আহত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নুর এ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস সামনে থাকা একটি নোহা গাড়িকে ধাক্কা দেয়। একই স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারও তাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেট কারটি স্থানীয় জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেলের, যিনি দুর্ঘটনার সময় পাশের দোকানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

দুর্ঘটনায় নোহা গাড়ির চালকসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী আরিফ বলেন, প্রাইভেট কারটি রাস্তার পাশে পার্ক করা ছিলো। হঠাৎ দ্রুতগতির বাস এসে নোহাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় নোহা গিয়ে প্রাইভেট কারে আঘাত করে।

রামু তুলাতুলি হাইওয়ে থানার ইনচার্জ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা

ঈদগাঁওতে ফের সড়ক দূর্ঘটনা, বেপরোয়া হানিফ বাসের ধাক্কায় আহত ৫

আপডেট সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫