ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর: দাবি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টা বেজে ৮ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এএফপির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। অনুগ্রহ করে এর লঙ্ঘন করবেন না!’

পোস্টের শেষে নির্বাহী আদেশে সই দেওয়ার মতো করে লিখেছেন ‘ডোনাল্ড জে. ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস’।

এএফপি জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ সময় ভোর ৪ টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি চালুর প্রক্রিয়া শুরু হবে। ইরান একপাক্ষিকভাবে হামলা বন্ধ করলেই এটি কার্যকর হবে। এরপর ১২ ঘণ্টার মধ্যে ইসরায়েলকেও সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

তবে এখনো ইরান বা ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে সিএনএন জানায়, ইসরায়েল ও ইরান শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছে।

সোমবার রাতে ট্রাম্প এমন দাবি করেন।

ট্রাম্প ট্রুথ সোশালের অপর এক পোস্টে বলেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একইসঙ্গে আমার কাছে এসেছিল এবং বলেছে, “শান্তি!” আমি জানতাম এখনই সময়। বিশ্ব ও মধ্যপ্রাচ্যই আসল বিজয়ী! উভয় জাতিই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখতে পাবে।’

তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ অসীম ও মহান প্রতিশ্রুতিতে পরিপূর্ণ। ঈশ্বর উভয়ের মঙ্গল করুন!’

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি করার জন্য তোড়জোড় শুরু করেন ট্রাম্প এবং তার শীর্ষ কূটনৈতিকরা।

সোমবার ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু, ইসরায়েলের পক্ষ থেকে সেটা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে তারাও করবে না।

এরইমধ্যে আজ সকাল থেকেই ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরায়েলে তিনজন এবং ইরানে এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর: দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫