ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু

ট্রাক প্রতি ‘দুই হাজার টাকা’ দিতে হয় শাহপুরী হাইওয়ে পুলিশকে!

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করতে ট্রাক প্রতি দুই হাজার টাকা করে শাহপুরী হাইওয়ে পুলিশকে ঘুষ দিতে হয় বলে অভিযোগ তুলেছেন কক্সবাজারের পরিবহন শ্রমিক নেতা ফয়েজ আহমেদ।

খোদ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মাহবুবুল কবিরের পরিচালনায় আয়োজিত কমিউনিটিং পুলিশ সভা ও ওপেন হাউজ ডে’তে মত প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহপুরী হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় পরিবহন খাতে জড়িত শ্রমিক-মালিকদের পক্ষে আরো বক্তব্য রাখেন উখিয়া থানা বহুমুখী মোটর চালক সমবায় সমিতির সভাপতি নাজিম হোসেন নাজু কোম্পানী।

মহাসড়কে নানা সমস্যা উত্থাপনের পাশাপাশি উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর মতো রাজনৈতিক নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি ( অপারেশনস-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান বলেন, ” ৫ আগস্টের পূর্বে পুলিশ সেসময়ের প্রভাবশালীদের পকেটে ছিলো, এখন সময় বদলেছে। ছাত্র-জনতার নতুন বাংলাদেশ বির্নিমাণে পুলিশ অঙ্গীকারবদ্ধ। ”

ভুল-ত্রুটি শুধরাতে সকল স্তরের অংশীজন দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ” আপনারদের সহযোগিতার বিকল্প নেই, নাগরিকদের নিপীড়ন না চালাতে পুলিশ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা আছে।”

বিশেষ অতিথি হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম বলেন, ” আইন সবার জন্য সমান, পুলিশের ক্ষেত্রেও তাই। অকাজ বন্ধ করতে হবে, কেউ যদি অনিয়মে জড়িত থাকে অবগত করবেন এবং অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ”

গত দুইমাসে শাহপুরী হাইওয়ে থানার অধীনস্থ মহাসড়ক এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, এছাড়াও বেড়েছে ফিটনেস-লাইসেন্স বিহীন পরিবহনের দৌরাত্ম্য।

শৃঙ্খলা ফেরাতে নেই চোখে পড়ার মতো তৎপরতা, ওসি মাহবুবুল কবির যোগদানের পর থেকে উল্টো বেড়েছে চাঁদাবাজির অভিযোগ। অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

ট্রাক প্রতি ‘দুই হাজার টাকা’ দিতে হয় শাহপুরী হাইওয়ে পুলিশকে!

আপডেট সময় : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫