ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

​কক্সবাজার শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এর নেতৃত্বে সদর উপজেলার সুগন্ধা ও সরকারি কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে সুগন্ধা এলাকার ‘গ্রান্ড মেজবানি হোটেল’কে খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ করা এবং ডিটারজেন্ট দিয়ে ডিশ ওয়াশ করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারি কলেজ গেইট এলাকায় মেয়াদোত্তীর্ণ রং বিক্রির অপরাধে ‘মেসার্স রহমান ইলেকট্রনিক এন্ড হার্ডওয়্যার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকালে একই সাথে ওই এলাকার ফলের দোকান, মুরগির দোকান, মাংসের দোকান ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছে কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করছে কিনা এবং সঠিক ওজনে পণ্য কেনাবেচা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬