ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি

কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সোনাদিয়া দ্বীপের ভূমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। সোনাদিয়া দ্বীপের প্যারাবন ধ্বংস করে চিংড়ী ঘের তৈরী, অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেট উচ্ছেদে নামবে বাংলাদেশ নৌবাহিনী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।

​সোনাদিয়া দ্বীপ ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মিত বাঁধ এবং অবৈধ দখলদারদের তৈরি স্লুইসগেট দ্রুত অপসারণের কাজ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের একটি প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী এই প্রস্তাবে অনুমোদন প্রদান করেন।

​সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-৪ শাখা থেকে উপসম্পাদক উম্মে কুলসুম ফেরদৌসী স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অফ এমওইএফসিসি,ডিওই এন্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড ইমপ্রুভড ক্লাইমেট রিসিলিয়ান্স প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনী এই ভূমি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

মন্ত্রনালয়ের চিঠি প্রেরণের তথ্য জানা গেলেও, কবে থেকে নৌবাহিনী এ কার্যক্রম শুরু করবে তা জানা যায়নি।

জানা গেছে, সোনাদিয়ার ৭ হাজার একর জমি অবৈধভাবে দখল করে ৮২ টি চিংড়ি ঘের তৈরী করা হয়েছে।

এদিকে প্যারাবন রক্ষায় সরকারের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন,বাপার কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, “সোনাদিয়ার প্রাণ প্রকৃতি রক্ষায় দখলদারদের উচ্ছেদে নৌবাহিনীকে দায়িত্ব দেয়ায় স্বস্তি প্রকাশ করছি।”

তিনি বলেন, কাল বিলম্ব না করে দ্রুত দখল উচ্ছেদে নৌবাহিনীর কাজ শুরু করা দরকার এবং দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি

আপডেট সময় : ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬