জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, সরকার ক্ষমতারোহণের ছয় মাসের মধ্যে দফায় দফায় তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দলীয় সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দেশে আইনের শাসন ও জননিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে দেশবাসী উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, আখতার আহমদ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আবদুল্লাহ আল ফারুক, মাওলানা শফিউল হক জিহাদী, জাকির হোছাইন, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী।
প্রেস বিজ্ঞপ্তি: 






















