ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক

​কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।

এছাড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে ১৭ জন কিশোর গ্যাং সদস্যকে।

রোববার বিকেল ৫টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৪ জন ছিনতাইকারী, ৭ জন মাদক সেবনকারী, ৭ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত, ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ১ জন নিয়মিত মামলার আসামী।

আটক ছিনতাইকারীরা হলেন বাহারছড়ার তাজুর মুল্লুক সড়ক এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ মনসুর আলমের ছেলে কায়সার আলম রিয়াদ (২৩), সমিতিপাড়ার মৃত নুর কবিরের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৬) এবং কুতুবজোমের বর্তমান সমিতিপাড়ার বাসিন্দা লোকমান হাকিম ওরফে হাকিম (৩৫)।

​পুলিশের তথ্য অনুযায়ী, ১ম আসামী মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন, দণ্ডবিধি ও মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। ২ নম্বর আসামী কায়সার আলম রিয়াদের বিরুদ্ধে দণ্ডবিধি ও নারী-শিশু নির্যাতন আইনে ৩টি এবং ৩ নম্বর আসামী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা ঝুলছে। এছাড়া ৪ নম্বর আসামী লোকমান হাকিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা রয়েছে।

মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়েছে রামু উপজেলার রুবেল (৩৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আরিফা আক্তার (১৮), কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়ার মুজিবুর রহমান (৩২), খুরুশকুলের মোঃ রাশেদ (১৯), উখিয়ার মোঃ হারুন আর রশিদ (৩০) ও আপেল মাহমুদ (২৭) এবং চট্টগ্রামের বাকলিয়ার মনির হোসেন সায়েমকে (৩৫)।

​ধর্তব্য অপরাধে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির কুলসুমা (২২), দেওয়ানগঞ্জের মোঃ রিয়াদ বাবু (২৭), জামালপুর সদরের আল মাহিন (১৯), বাহারছড়ার সরোয়ার শাহিল (২৬), মহেশখালীর মোঃ ইমন (২০), বইল্যা পাড়ার রাকিবুল হাসান (২৩) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ হাসেম (৩২)।

​এছাড়া পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৬ আসামী হলেন উত্তর তারাবুনিয়ারছড়ার মোঃ মফিজুর রহমান (৩২), পূর্ব কুতুবদিয়া পাড়ার মোঃ ইমরান, সমিতিপাড়ার মোজাম্মেল হক ও মোঃ তৌহিদুল ইসলাম (২০), লাইট হাউজ পাড়ার মোঃ সাদেক হোসেন খোকা (৪৮) এবং ঝিলংজার মনির আহমদ লিটন। নিয়মিত মামলার আসামী হিসেবে আবারও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ছিনতাইকারী মোঃ আরিফুল ইসলামকে।

​কক্সবাজার সদর মডেল থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক

আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬