পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ রাফি মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফি মনি একই এলাকার মিজানুর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু রাফি মনি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া প্রতিনিধি: 























