কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে রামুর মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকুল জামে মসজিদের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মোহাম্মদ আনাস (১৫)
উখিয়ার ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোসেনের পুত্র।
স্থানীয়দের বরাতে জানা যায়, টেকনাফগামী বিজিবির একটি ট্রাক কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পর পর স্থানীয় বাসিন্দারা আহত অটোরিকশা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেমকর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা এস আই মোহাম্মদ ফজলুল হক জানান,দুর্ঘটনা কবলিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক 





















