ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হানিফ কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দুপুরে হানিফকে তার নিজ কক্ষে খাটের ওপর গলায় রশি লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ চাকবৈঠা বাজার এলাকার আলী আহমদের ছেলে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

ট্যাগ :

উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬