পেকুয়ায় মাছ বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পেকুয়ার প্রধান বানিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে কাঁচা মাছ, শুটকি মাছ, বয়লার মুরগি, বেকারি, হোটেল, রড-সিমেন্টের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, বিএসটিআই অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা, এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার বিএসটিআইয়ের ইন্সপেক্টর এস এম রুহুল ইসলাম, ফিল্ড অফিসার নাঈর রহমান, পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ অন্যান্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।
পেকুয়া প্রতিনিধি: 
























