ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে

ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

চকরিয়া উপজেলার মগবাজার ও চিরিঙ্গা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

​অভিযানকালে মগবাজার এলাকার ‘আর রহমান বেকারি’কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, খাদ্য কর্মীদের মাথায় হেয়ার নেট ব্যবহার না করা, খাদ্য তৈরিতে খবরের কাগজ ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ও উপাদান উল্লেখ না করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

​এছাড়া চিরিঙ্গা বাজারে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ও উপাদান না থাকায় ‘নিউ সাতকানিয়া স্টোর’কে ৫,০০০ টাকা; মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘ভাই ভাই ফল বিতান’কে ৫,০০০ টাকা; প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ‘শাহ আমানত স্টোর’কে ১০,০০০ টাকা; মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় ‘আজাদ স্টোর’কে ১০,০০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স টিপু স্টোর’কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযানকালে বাজারের মিষ্টি, মুরগি, মাংস ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে নিবিড় তদারকি করা হয়। এতে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার করছেন কিনা এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। একই সাথে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮

ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬