ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে

টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করার অভিযোগে নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার আবেদন করার সময় নুরুল আজিজ নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা মো. রশিদের ছেলে উল্লেখ করেন। এ সময় তিনি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।

তবে আবেদনপত্রের সঙ্গে দাখিল করা বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তথ্যের মধ্যে অসংগতি ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে তার দেওয়া তথ্য ও কাগজপত্র নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। যাচাইয়ে নুরুল আজিজের প্রকৃত পিতার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হওয়া যায়। ভোটার হওয়ার আবেদনে তিনি নিজের প্রকৃত পরিচয়ের পরিবর্তে অন্য একজনকে পিতা হিসেবে উল্লেখ করে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেছিলেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালাউদ্দীন আল আজাদ বলেন, ভোটার হওয়ার আবেদনের সঙ্গে দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় তথ্যের মধ্যে অসংগতি পাওয়া যায়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হয়। এতে আবেদনকারীর প্রকৃত পরিচয়ের সঙ্গে দাখিল করা কাগজ পত্রের তথ্যের গরমিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনকারীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নুরুল আজিজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাচন অফিস জানিয়েছে, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রমে প্রত্যেক আবেদনকারীর পরিচয়, নাগরিকত্ব এবং দাখিল করা কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। জাল, ভুয়া বা অসত্য তথ্য ও কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে, দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজের পরিচয় ও নাগরিকত্ব-সংক্রান্ত অন্যান্য বিষয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮

টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬