ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 55

পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আকাশ মিয়া টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের এর ছেলে। নিহত ইউসুফ আলী ও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই পর্যন্ত ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে প্রতিবেশী নুরুল কাদের গংদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন।

গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একই পরিবারের পাঁচজন নামোল্লেখ করে অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার

আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬