ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ

সীমান্ত উপজেলা উখিয়ায় মাদক ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে উখিয়া থানা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিশেষ ‘অভিযোগ বক্স’। মাদক কারবারি ও অপরাধীদের সম্পর্কে সাধারণ মানুষ যেন কোনো ভয়ভীতি ছাড়াই গোপন তথ্য লিখে চিরকুট লিখে পাঠাতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​থানা সূত্রে জানা যায়, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক চোরাচালান রোধ এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নানামুখী তৎপরতা চালাচ্ছে।

এই ‘অভিযোগ বক্স’-এর মাধ্যমে সাধারণ নাগরিকেরা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে মাদক সংক্রান্ত ও যেকোনো অপরাধের তথ্য বা চিরকুট জমা দিতে পারবেন। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, “অপরাধমুক্ত উখিয়া গড়তে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। অনেক সময় সাধারণ মানুষ নিরাপত্তার ভয়ে বা চেনা-জানার কারণে অপরাধীদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে চান না। সাধারণ মানুষের এই দ্বিধা দূর করতেই এই অভিযোগ বক্সের ব্যবস্থা করা হয়েছে।”

​তিনি আরও বলেন, “মাদক চোরাকারবারি এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে সীমিত জনবল সত্ত্বেও উখিয়া থানা পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” পুলিশকে সঠিক তথ্য দিয়ে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার জন্য তিনি উখিয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬