পেকুয়ায় পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফতে আলীর মারপাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার মগনামা ইউপির ফতে আলীর মারপাড়া এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার ছলে শিশু তামিম বাড়ির পাশের লঞ্চঘাট এলাকার কুতুবদিয়া চ্যানেলের পানিতে পড়ে যায়। পরে এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক 






















