পবিত্র ১২ই রবিউল আউয়াল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজারে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ করা হয়েছে।
এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির হিমুর উদ্যোগে এ তবারুক বিতরণ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তবারুক পৌঁছে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
হুমায়ুন কবির হিমু বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তবারুক বিতরণকালে স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বার্তা পরিবেশক: 























