ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, তারেক রহমানের সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করায়, ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন–এই ধরনের অনুরোধ ভারতীয় বিচার বিভাগের সামনে আসতে হবে এবং তারাই এর সিদ্ধান্ত নেবে।

এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আদালতই নেবে, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতের প্রক্রিয়ায় যা প্রতিষ্ঠা করতে হবে তা হলো, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।

আরেক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্য্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ছাত্র–জনতার ওপর গণহত্যার মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি

শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

আপডেট সময় : ০৩:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬