ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে বাংলাদেশি যুবক আহত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষে কৃষকের বীজ! লোহাগাড়ায় ইউএনওর অভিযানে উদ্ধার ১৩ বস্তা টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার নি’ষি’দ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা বদিউল আলম আমীর কারাগারে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮ কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, আলোচনায় তিন পদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তবে কি সালাহউদ্দিন আহমদ বিএনপির মহাসচিব হচ্ছেন? টেকনাফে একই জমি দুইবার বিক্রির অভিযোগ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ফলাফলে সেরা, মানবিকতায়ও অনন্য শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনে ১৫ আগস্ট সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শুক্রবার সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ১৫ আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে এবং ঢাকায় হবে বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান।

খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন।

বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান যিনি এয়োদশ সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনডিপেনডেন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি

আপডেট সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬