ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেফজখানার ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসাদ (১১) নামে এক হেফজখানার ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নেয়াজর টেক এলাকায় অবস্থিত তা’লিমুল কুরআন মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজি পাড়া এলাকার মো. ফারুকের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে খেলাধুলা করছিল আসাদ। একপর্যায়ে খেলার বলটি মাদরাসার টিনের ছাদের ওপর আটকে যায়। বলটি আনতে টিনের ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে মাদরাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সকালে মাদরাসা থেকে ফোন করে তাদের জানানো হয়, খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদ গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান।

তবে নিহতের মামা অভিযোগ করে বলেন, মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা ও খামখেয়ালির কারণেই তার ভাগিনার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে তা’লিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা ফরিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কয়েকটি চিহ্ন রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেফজখানার ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬