ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি

জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রভাব পড়েছে কক্সবাজার-টেকনাফ রুটের গণপরিবহনে।

জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় এ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে কক্সবাজার জেলা কোচ, বাস-মিনিবাস মালিক সমিতি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়েছে। সমিতির প্রকাশিত নতুন ভাড়ার তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া- কক্সবাজার–হ্নীলা ১৮০ টাকা,
কক্সবাজার–কুতুপালং ৯০ টাকা,
কক্সবাজার–উখিয়া ৮০ টাকা,
কক্সবাজার–কোর্টবাজার ৭০ টাকা।

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় লাইনের সব গ্রুপের সম্মতি এবং সমিতির সর্বসম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশব্যাপী গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহন পরিচালন ব্যয়ের সামঞ্জস্য আনতেই এ ভাড়া সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কক্সবাজার-টেকনাফ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দীর্ঘ রুট। প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। নতুন ভাড়া কার্যকর হওয়ায় নিয়মিত যাত্রীদের পরিবহন ব্যয়ও বাড়ল।

বিশেষ করে চাকরি, ব্যবসা, শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন কক্সবাজার-উখিয়া-টেকনাফ রুটে যাতায়াতকারী মানুষের জন্য বাড়তি ভাড়া অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি

আপডেট সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬