ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ভাড়া আদায়: ট্যুরিস্ট জীপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান:জরিমানা ও গাড়ি জব্দ লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান : ইয়াবা উদ্ধার নারীদের সুরক্ষায় টেকনাফে সাইবার নিরাপত্তা ও অনলাইন অভিযোগ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ৫৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় আটক ২ : উদ্ধার হয়নি টাকা কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে? রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে গণ-অভ্যুত্থান দিবস পালন ও কৃতিদের সংবর্ধনা গর্জনিয়ার জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করলেন সাংবাদিক হাফিজ নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: কাদের গণি চৌধুরী জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী ২২ শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?

উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদিউর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। তিনি সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সকালে বদিউর রহমান সীমান্তসংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তাঁর ডান পা ও শরীরের ডান পাশ গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বদিউর রহমান এবং আরও ২ জন রোহিঙ্গাসহ মোট তিনজন বুধবার ৫ আগস্ট সন্ধ্যায় বালুখালীর বিজিবির বিওপির দক্ষিণ পাশের ‘আবাবনিয়ার প্যারা’ নামক জায়গা দিয়ে সীমান্তে যান।
এরপর ৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে বদিউর রহমান মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।

প্রতিবেদকের কাছে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীর ভিডিও বক্তব্য অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনার পরপর তাঁকে উদ্ধার করে অপর দুজন রোহিঙ্গা বাংলাদেশের এপারে নিয়ে আসে, এরপর তারা পালিয়ে যায়।

ওই দুজন রোহিঙ্গার মধ্যে একজনের নাম ভুট্টো বলে জানাচ্ছে সূত্রটি, সে থাইংখালীর ক্যাম্প-১২-তে বসবাস করে, অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে বালুখালী এলাকার ছোটন নামে এক মাদক কারবারির হয়ে আহত বদিউর রহমান সীমান্তে মাদক আনতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জহিরুল ইসলাম জি জানান,
৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিআরএম-২০ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে, বিওপি থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পূর্ব দিকে এবং শূন্য লাইন হতে আনুমানিক ৭০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া নামক এলাকায় ১টি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনায় গুরুতর আহত হন বদি আলম।

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে একজন ব্যক্তি আহত হওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে কেউ যেন যাতায়াত না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ভাড়া আদায়: ট্যুরিস্ট জীপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান:জরিমানা ও গাড়ি জব্দ

কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?

আপডেট সময় : ০৫:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬