ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২

বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুই হাজারের বেশি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে ২৬ জুলাই পেকুয়া এবং ২৭ জুলাই চকরিয়া উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দুই দিনের এ কার্যক্রমে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার দুই হাজারের বেশি মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্যোগকালে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর ভাষ্য, এ উদ্যোগ বন্যাদুর্গত মানুষের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা

আপডেট সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬