ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৩ জুন কক্সবাজার জেলা সফরকালে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে এবার প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

​প্রধানমন্ত্রী কার্যালয়ের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

এই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেন।

এর আগে কক্সবাজার -০৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল গেলো ২ এপ্রিল কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরকালে এ দাবি তুলে ধরেন।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার পৌরসভাকে ১৫৭ বছর পর সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

​সিটি করপোরেশনে উন্নীত হলে পর্যটন নগরী কক্সবাজারের নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

আপডেট সময় : ০৬:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬