ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-শিশু সন্তানকে কুপিয়ে হত্যা মহেশখালীতে পাহাড়ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত একাধিক মেসির কাছ থেকে উপহার পাচ্ছেন ক্লোসা বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না: সারজিস আলম চকরিয়ায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু ভারী বর্ষণে ডলু, টংকাবতী ও হাঙ্গর খালের পানি বেড়েছে : লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শংকা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃতের সংখ্যা ৮ নাকি ৫? আরো ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিলো হাওয়া দপ্তর ​সেন্টমার্টিন সৈকতে ভেসে আসলো অর্ধগলিত মরদেহ উখিয়ায় পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত, আ.লীগ নেতা বাদশাহর বিরুদ্ধে চাঁদা ও হামলার অভিযোগ জেলা প্রশাসনের সতর্কতা, সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত : খোলা হয়েছে কন্ট্রোল রুম রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস : ৮ মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চিকিৎসাধীন ৫

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-শিশু সন্তানকে কুপিয়ে হত্যা

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এহেছানুল হক নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও এক সন্তানকে জবাই করে হত্যাচেষ্টা চালানো হয়।

বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত এহেছানুল পালিয়ে গেছেন।

নিহতরা হলেন- এহেছানুল হকের স্ত্রী শহীদা নুর প্রকাশ সুফিয়া (৩০) ও তার শিশু সন্তান মোহাম্মদ শামীম (৫)। আহত বড় সন্তান মো. আফছার প্রকাশ বাপ্পী (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে এহেছানুল ও সুফিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এহেছানুল ধারালো দা দিয়ে তার স্ত্রী এবং দুই ছেলে শামীম ও বাপ্পীকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলে সুফিয়া ও শামীমের মৃত্যু হয়। আহত বাপ্পীকে উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এহেছানুল হক পালিয়ে গেছেন।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র:  যুগান্তর
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-শিশু সন্তানকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬