ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৯ শিশুর প্রাণ কেড়ে নিয়ে কমছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ঈদগাঁওতে চার সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীকে মৃত্যুদণ্ড শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী কক্সবাজারে পাঁচ মাসে ৫৩ হত্যা, ৭ ডাকাতি, ১৪ ছিনতাই টেন হেডেড মাইক্রোস্কোপ ক্যান্সার নির্ণয়ে আরও ভূমিকা রাখবে: স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারসহ সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষনা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে কক্সবাজারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নজরুল বিশেষজ্ঞ, সংগীত শিল্পী, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় স্মারক ডাক টিকিট ও লোগো উন্মোচন শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয়জুড়ে ছিলো সমগ্র বাংলাদেশ। বাংলাদেশও তাঁকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। কবি কিশোরকালে বাংলাদেশের ত্রিশালে প্রথম আসেন এবং নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষনার সম্ভবতা ক্ষতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠানের শেষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতাসহ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম কবির, বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাবেক শিক্ষা অফিসার নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জাসাস এর জেলা সভাপতি নাছির উদ্দীনসহ সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক

কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬