ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড সালাহ উদ্দিন আহমদ উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন এইচএসসি শুরু বৃহস্পতিবার, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য! মা ও ছেলে দুজনই খেলেছেন ফুটবল বিশ্বকাপ, ইতিহাসে এটাই প্রথম নতুন সংসার রেখে না ফেরার দেশে শিহাদ : অপেক্ষায় ছিল পরিবার, পৌঁছালো মৃত্যু সংবাদ পাচারের উদ্দেশ্যে পালংখালী সীমান্তে যাচ্ছিল ট্রাকভর্তি সার : ১শ বস্তা জব্দ, আটক ২ নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রামুতে র‌্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন গ্রেফতার বদলির আদেশের মাস পেরোলেও বহাল এলএ শাখার ৩ সার্ভেয়ার, আছে নানান অভিযোগ কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বেন না: প্রভা কুতুবদিয়ায় ২ হাজার ৪৮৫ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (২৯ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে দক্ষিণ নলবুনিয়া এলাকায় অবস্থান নেয়। আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিকালে আটক ব্যক্তির কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে সংরক্ষিত মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রাশেদুল উখিয়ার বালুখালীর নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মাদক সরবরাহকারী চক্র এবং তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সূত্র: আমার দেশ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬