ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য?

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪

উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকেলে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি টহলদল।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির টহলদল বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমানকে ১ লাখ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামুর পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন প্রকাশ সাইত্রিশ কামাল এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিফার ছেলে মনজুর কৌশলে পালিয়ে যান। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​অভিযানের বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪

আপডেট সময় : ০৪:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬