ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বিএমএসএফের কমিটি ঘোষণা, সভাপতি- টিপু, সম্পাদক- সানি গভীর নলকূপের পাইপ ছিটকে বিদ্যুতের তারে পড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু, আহত ৩ বনের রাজা’ থেকে ক্ষুদ্র দোকানি, আলোর পথে ফেরার প্রত্যয় আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনার আসামি মেহেদী গ্রেফতার পালংখালী সীমান্তে সক্রিয় ‘বাহক’ চক্র, প্রতিরাতে ঢুকে কোটি টাকার অ’বৈ’ধ  ইয়াবা এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি

মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের

উখিয়া হলদিয়া পালং ২নং ওয়ার্ড পাগলির বিল এলাকায় পূর্বের একটি মামলায় বাদী ও স্থানীয় সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কথিত ইয়াবা কারবারি গডফাদার আজিজুল হক ভুট্টো গংয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ জুন )অভিযুক্ত চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন উখিয়া হলদিয়া পালং ২নং ওয়ার্ড পাগলির বিল এলাকার বাসিন্দা মহি উদ্দিন (২৩), পিতা-আজিজুল হক ভুট্টো, মোহাম্মদ সোহেল (২২) পিতা- মৃত আব্দু ছালাম, আজিজুল হক ভুট্টো (৪৭) পিতা-মৃত ছালেহ আহমেদ, আরিফুল হক আকাশ (২৫)। পিতা- আজিজুল হক ভুট্টোসহ অজ্ঞাত ৭/৮ জন রয়েছে। তাদের বিরুদ্ধে ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাদী জানান, তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকা ও দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনকালে অভিযুক্তদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের পর থেকেই তিনি ও তার পরিবার নানাভাবে হুমকি-ধমকির মুখে পড়েন।

এর আগে হামলার ঘটনায় তিনি উখিয়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি একাধিক সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
সর্বশেষ গত ২৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে উখিয়া ফেরার পথে মরিচ্যা বাজার-হলদিয়াপালং সড়কের মাথায় তার মোটরসাইকেলের গতিরোধ করে অভিযুক্তরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং অপহরণের চেষ্টা করা হয়। এছাড়া তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া ও মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধনের অভিযোগও আনা হয়েছে।

একপর্যায়ে তিনি পাশের একটি হার্ডওয়্যার দোকানে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, অভিযুক্তরা একদল ইয়াবা কারবারী ও স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত একাধিক মাদক মামলা, নারী নির্যাতন, ডাকাতি, হত্যা চেষ্টা, আইসিটি, অপহরণ মামলা সহ ডজনখানেক মামলা রয়েছে।

স্থানীয়রা আরো বলেন, অভিযুক্ত ইয়াবা কারবারীরা এত সাহস কোথায় পায় দিন দুপুর একজন সংবাদ কর্মীকে মারধর করে স্টেশন থেকে তুলে অপহরণ করার মত, আমরা দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানায়।

এ ঘটনায় উখিয়া থানার ওসি মজিবুর রহমান বলেন,
সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের বিষয়ে একটি এজাহার থানায় জমা দিয়েছে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিএমএসএফের কমিটি ঘোষণা, সভাপতি- টিপু, সম্পাদক- সানি

মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের

আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬