ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ানকারী এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পেকুয়া থানা পুলিশ।

ডিজিএফআই পরিচয়দানকারী ওই নারীর নাম হাছিনা আক্তার। সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তথ্য সংগ্রহে জানা গেছে, আটককৃত এই নারী দীর্ঘদিন ধরে মগনামায় ডিজিএফআই পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিলেন। এই পরিচয়ে বিভিন্ন মানুষকে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন বহু টাকা। তবে তার চলাফেরা এবং গতিবিধি বেশ সন্দেহজনক মনে হয় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীর। তিনি তখন থেকেই তার পিছনে তথ্য সংগ্রহ করতে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ মগনামা ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ইউনুস চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, এই মহিলাটা দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন। তার কথাবার্তা আমার সন্দেহজনক মনে হয় অনেক আগে থেকেই। তাই প্রমাণের অপেক্ষায় ছিলাম এতোদিন। আজ সে ভুয়া সেটা নিশ্চিত হয়ে পেকুয়া থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ডিজিএফআই পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

আপডেট সময় : ১২:২৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬