ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী

পেকুয়ায় গৃহবধূ কাজল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

পেকুয়ায় গৃহবধূ কাজল রেখা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা৷

রবিবার (২১জুন) বিকেল ৪টার দিকে জানাযার নামাজ পরবর্তী এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা বলেন, চৌকিদার জসিম এলাকার একজন সহজসরল মানুষ। তার মেয়ের সুখের জন্য মেয়ের জামাই এবং শ্বশুর-শ্বাড়িকে ইচ্ছেমত উপহার পাঠাতো। অথচ তারা প্রতিদান হিসেবে তার মেয়ের লাশ উপহার দিলো। এ হত্যাকন্ডের উপযুক্ত বিচারের দাবির পাশাপাশি অতি দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান বক্তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ জানুয়ারি পেকুয়া সূর ইউনিয়নের মুরাপাড়া এলাকার মোঃ রাসেলের ছেলে রাজু ইসলাম রানার সঙ্গে বিয়ে হয় কাজল রেখার। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিশেষ করে বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার স্বামী বিক্রি করে দেওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে প্রায় ১৫ দিন আগে কাজল রেখা বাবার বাড়িতে চলে যান। গত শুক্রবার কাজল রেখা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেলে তার পরদিন শনিবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কাজল রেখার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে কাজল রেখাকে হত্যা করেছে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন।

অনুষ্ঠিত মানববন্ধনে পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয়সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড

পেকুয়ায় গৃহবধূ কাজল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬