ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

চকরিয়ায় ৮ বছর বয়সী শিশু ওয়াহিদুল ইসলামকে নির্যাতনের পর হ-ত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চকরিয়া। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চকরিয়া আইনজীবী সমিতি।

বুধবার (১৭ জুন) সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কোর্ট সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বলেন, নিষ্পাপ শিশু ওয়াহিদুল ইসলামকে নির্যাতনের পর নৃশংসভাবে হ-ত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আন্দোলন চলাকালে আদালত চত্বরে ‘অপ-রাধীর সর্বোচ্চ শাস্তি চাই’, ‘খু-নিদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

জানা গেছে, গত ১৪ জুন বিকেলে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (৮)। দুইদিন পর মঙ্গলবার ফজুমিয়াজির চর এলাকার মাতামুহুরী খালের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরোধে হ-ত্যার কথা স্বীকার করেছেন।

এদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে চকরিয়া আইনজীবী সমিতি। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা বলছেন, শিশু ওয়াহিদের মৃ-ত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

আপডেট সময় : ১১:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬