ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

অবৈধ রোহিঙ্গা ‘ভোটার’ রুখতে রাজাপালং ইউনিয়নে ব্যতিক্রম উদ্যোগ

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার জনবহুল ইউনিয়ন রাজাপালং, যেখানে চলছে ভোটার হালনাগাদ কর্মসূচি-২০২৫।

রোহিঙ্গা ইস্যু সহ ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠা রাজাপালং ইউনিয়নে এই কার্যক্রম চলাকালীন আছে আশ্রিত রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হওয়ার শংকা।

এছাড়াও ইউনিয়ন পরিষদে জনবল কম থাকায় ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণ জনগণের পোহাতে হয় ভোগান্তি।

এ দুটি কারণ বিবেচনায় নিয়ে হালনাগাদ কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল করতে রবিবার (২৬ জানুয়ারি) সকালে পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে হেল্প সেন্টার।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী বলেন, ” রাজাপালংয়ে যারা নতুন ভোটার হবেন তাদের কাজ সহজ করার পাশাপাশি পুরো হালনাগাদ কর্মসূচিকে গতিশীল করতে এই হেল্প সেন্টার সহায়ক হবে। ”

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র নির্দেশনায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী’র সৌজন্যে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই হেল্প সেন্টার পরিচালিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি বলেন, ” আমরা যারা দেশের জন্য ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি, কোনোভাবেই কোনো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের রাজাপালংয়ে ভোটার হতে দিবো না এবং এটি আমাদের দায়িত্ব।”

রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি বড়ুয়া, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

 আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়

অবৈধ রোহিঙ্গা ‘ভোটার’ রুখতে রাজাপালং ইউনিয়নে ব্যতিক্রম উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫