ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল

সীমান্ত উপজেলা টেকনাফ, ছাত্র রাজনীতির জন্য উর্বর ঘাটি খ্যাত এই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বশেষ কমিটি হয়েছিলো ২০২০ সালের অক্টোবরে। ৬ বছর পেরিয়েছে, এখনো বহাল সেই কমিটি।

নিস্তেজতা দেখা দিলেও সম্প্রতি কক্সবাজার জেলায় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় গুরুত্বপূর্ণ এই ইউনিটে নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে।

জেলা কমিটি সূত্র বলছে, শীঘ্রই এই উপজেলায় নতুন কমিটি আসতে যাচ্ছে। ইতিমধ্যে সক্রিয় নেতাকর্মীরা পদপ্রত্যাশী হিসেবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন রাজনীতির মাঠে।

সভাপতি পদের অন্যতম দাবীদার হিসেবে আলোচনায় আছেন উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক আবু হুরাইরা শামীম। তিনি হ্নীলা দক্ষিণ শাখাতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামীম বলেন,’ ছাত্রদলের রাজনীতিতে শৈশবেই আমার হাতেখড়ি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়েছি। আগামীতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেকনাফ উপজেলার আপমর ছাত্র-জনতার কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।’

তিনি আরো জানান, ‘ দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আশা রয়েছে তারা অবশ্যই দুঃসময়ের সারথিদের সঠিকভাবে মূল্যায়ন করবেন। ‘

বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিনও সভাপতি প্রত্যাশী। তিনি বলেন, ‘ দীর্ঘদিন ধরে উপজেলায় ছাত্রদলের কার্যক্রম প্রায় স্থবির রয়েছে, আশা করছি শীঘ্রই অপেক্ষার অবসান ঘটিয়ে জেলা কমিটি টেকনাফে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবে।’

টেকনাফ সরকারি কলেজের সাবেক আহবায়ক ও সভাপতি প্রার্থী আতাউল্লাহ আল কাদেরী বলেন, ‘ আমরা অতীতের সংগ্রাম-আন্দোলনে দলকে এগিয়ে নিয়েছি, আমাদের  ত্যাগ ও শ্রমের মূল্যায়ন সময়ের দাবী।’

এছাড়াও সভাপতি প্রার্থী হিসেবে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আয়াসুল আলম, বর্তমান যুগ্ম আহবায়ক মোহাম্মদ রুবেল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাশা, খালেকুজ্জামান বাহার সিকদার, সাইফুল ইসলাম, হাফিজ উল্লাহ ও রেজা সিকদার।

সাধারণ সম্পাদক পদে দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের বাসিন্দা ও উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ ইকবাল চৌধুরী নিজের প্রার্থীতা ঘোষণা করে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী, দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে।’

এছাড়াও এই পদের আরেক দাবীদার টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোনতাসিরুল ইসলাম চৌধুরী ফাহিম বলেন, ‘ মেধাভিত্তিক ছাত্র রাজনীতির কথা মাথায় রেখে যোগ্য নেতৃত্ব নির্ধারণ করা হবে বলে শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের কাছে আশা করি।’

সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হুদা উপজেলায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে চান। তিনি বলেন, ‘ ছাত্রদল আমার কাছে পরিবার। যখন থেকেই রাজনীতি বুঝেছি তখন থেকেই এই পরিবারের সাথে আছি এবং সামনেও থাকব।’

হোয়াইক্যং ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, ‘ সামনের দিনগুলোতে দলের নেতাকর্মীদের জন্য দায়িত্বের জায়গা নিয়ে কিছু করতে চাই আর সে প্রত্যাশায় প্রার্থী হয়েছি।’

এছাড়াও টেকনাফ সরকারি কলেজের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা নাছির উদ্দীন সৌরভও সাধারণ সম্পাদক পদে নিজেদের প্রার্থীতার জানান দিয়েছেন।

জেলা ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ফাহিমুর রহমান জানান, ‘ টেকনাফসহ জেলার অন্যান্য ইউনিটগুলোতে শীঘ্রই নতুন কমিটি দেওয়া হবে। নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাসহ সব বিষয়াদি বিবেচনা করা হবে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল

আপডেট সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬