ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর অতিরিক্ত প্রোটিন কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ নিয়ে তদন্তে নেমেছে ফিফা ৬ মাস পর কারামুক্ত সাংবাদিক আরাফাত সানি লোহাগাড়ায় ইয়াবাসহ কক্সবাজারের ফারুক আটক বন্যায় ভেঙে গেছে সড়ক, চলাচলে ভোগান্তি বন্যায় ভেঙে গেছে সড়ক, চলাচলে ভোগান্তি বিশ্বকাপ ফুটবল: খেলার সৌন্দর্য নাকি বিষাক্ত উন্মাদনা লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, দম্পতিসহ আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস, তরুণীর মৃত্যু কুতুবদিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামী ছিনতাই: ৬৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ৬ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সিলভার জিতল ফাবলিহা রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আওতাধীন রাজাপালং ইউনিয়ন (দক্ষিণ) শাখার যুগ্ম আহবায়ক ইমরানুল হক রানাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিকি ও সদস্য সচিব জাফর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইমরানুল হক রানাকে অব্যাহতি দেওয়ার বিপরীতে উখিয়ার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রানা দুঃসময়ে উখিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক ছিলেন বলে জানিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আহমেদ শাকিল তার ফেসবুকে লিখেছেন, ‘ দুঃসময়ে উখিয়া কলেজে যখন কেউ ছাত্রদলের নাম ধরতে পারতো না,তখন জীবনের ঝুঁকি নিয়ে এ কলেজে আহ্বায়কের দায়িত্ব কাঁধে নিয়েছিল আমার বন্ধু ইমরান। তাকে বেশ কয়েকবার তুলে নিয়ে অনেক নির্যাতন ও করা হয়েছিল।আজ তাকে অব্যাহতি পত্র দেখলাম। সিনিয়ররা কি বুঝে কি দোষে তারে এমন করলো জানিনা, তবে আমি মনে করি নিশ্চয়ই আমার বন্ধু ইমরানের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ।’

সূত্র বলছে, গত ১৬ মে উখিয়ার টাইপালংয়ে ছেলেকে বাচাতে গিয়ে মা সৈয়দা খাতুন হত্যার ঘটনায় ন্যায়বিচার এর দাবীতে ইমরানুল হক রানা সোচ্চার ছিলেন। এঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় টাইপালংয়ের বেশকিছু বিএনপি ঘরণার নেতাকর্মী আসামী হয়েছেন।

এরই রেশ ধরে ইমরানুল হক রানা ন্যায়বিচারের দাবীতে দলের পদবিশিষ্ট আসামীদের বিপক্ষে থাকায় তাকে পদ হারাতে হয়েছে বলে মনে করছেন দলের কেউ কেউ এবং নেটিজেনরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার আলোচিত ‘মা’ হত্যাকান্ডে ন্যায়বিচার চাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০২:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬