ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা কক্সবাজারে ১২ ঘন্টার সফরে ১১ কর্মসূচীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজের দোকানে ফাঁসিতে ঝুলেছে মুজিব: পরকিয়া ও টাকার লেনদেন বলছে স্থানীয়রা প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা

ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক

কক্সবাজারে পারিবারিক কলহ ও মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূর ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়াছড়া এলাকার টেকনাইফ্যা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জোসনা আক্তার (৩৮) টেকনাফ পাহাড় এলাকার বাসিন্দা। তিনি সাদ্দাম হোসেনের স্ত্রী। অভিযুক্ত হাসান মেহেদী (২৮) তার দেবর। অপর অভিযুক্ত ফাতেমা বেগম (৪৫) জোসনার শাশুড়ি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে সম্প্রতি একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার সকালে জোসনা আক্তারের বসতঘরের সামনে এ বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শাশুড়ি ফাতেমা বেগমের প্ররোচনায় তার ছেলে হাসান মেহেদী ধারালো বডি দা দিয়ে জোসনা আক্তারের ঘাড়ের পেছনে কোপ দেন। এতে তার ঘাড়ের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাশুড়ি ফাতেমা বেগমকে আটক করে। পরে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেবর হাসান মেহেদীকেও আটক করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক

আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬