ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

টেকনাফ সাবরাংয়ে সংঘর্ষের বলি কিশোর ইব্রাহিম, আটক ১

টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইব্রাহিম সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমযোগে শাহপরীর দ্বীপ এলাকায় যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে রাজু, রবিউল ও তাদের সহযোগীরা তাদের পথরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে ওমর ফারুকরা সেখান থেকে চলে গেলেও পরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু নুর কায়েস জানান, তারা দুজন ঝগড়া দেখতে গিয়েছিলেন। একপর্যায়ে হামলাকারীরা তাদের দিকে তেড়ে এলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তবে ইব্রাহিমকে ধরে মারধর করা হয়। পরে ছোড়া পাথরের আঘাত ও হামলায় সে গুরুতর আহত হয় বলে জানান তিনি।

নিহতের বড় ভাই ইমরান অভিযোগ করে বলেন, রাজু, রবিউল, আব্দুর রজক, আব্দুল মাবুদ, আরিফসহ কয়েকজন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে ইনানী সৈকত এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে টেকনাফ থানার এসআই মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রবিউল নামে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি তদন্ত সুকান্ত জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

টেকনাফ সাবরাংয়ে সংঘর্ষের বলি কিশোর ইব্রাহিম, আটক ১

আপডেট সময় : ০৪:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬