ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল

মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

পরিবেশ ছাড়পত্র ছাড়াই কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে বালু উত্তোলনের অভিযোগে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে রোববার শুনানি শেষে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান টোকিও- এমআইএলকে (জেভি) এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোনিয়া সুলতানা স্বাক্ষরিত জরিমানার আদেশ পত্রে বলা হয়েছে, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের জন্য ক্ষতিপূরণ বাবদ ধার্য করা ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে সরকারের সংশ্লিষ্ট হিসাবে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মহেশখালী উপজেলায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএলকে (জেভি) মহেশখালী চ্যানেল-মহেশখালী উপকূলের হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কিছু শর্তসাপেক্ষে ওই প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দেয়।

অভিযোগ রয়েছে, অনুমতি পাওয়ার পর থেকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়াই কক্সবাজারের মহেশখালী চ্যানেল এবং মহেশখালী উপকূল থেকে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু উত্তোলনের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে দেয়া ১৩টি শর্তের অধিকাংশই মানা হচ্ছে না।

কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, স্থানীয় জনমতকে উপেক্ষা করে এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) না করে এভাবে নির্বিচারে বালু তুললে এলাকার পরিবেশ ও প্রতিবেশ ভয়াবহ সংকটে পড়বে।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ

মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬