ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

৬ মাস পর কারামুক্ত সাংবাদিক আরাফাত সানি

কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আরাফাত সানি দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাফটকে উপস্থিত সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। তার মুক্তির খবরে স্থানীয় সাংবাদিক সমাজে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে, গত এপ্রিল মাসে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শাহপরীর দ্বীপ ঘাট এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। পরে টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরাফাত সানির আইনজীবীদের দাবি, সীমান্ত এলাকার নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত অভিযান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরেই তিনি একটি প্রভাবশালী মহলের রোষানলে পড়েন। তারা আরও দাবি করেন, আটকের ঘটনায় কোস্টগার্ড ও আইএসপিআরের পৃথক বিবৃতিতেও বিভিন্ন অসামঞ্জস্য ছিল।

কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাক) সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ এক যৌথ বিবৃতিতে আরাফাত সানির মুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, সত্য প্রকাশের কারণে তাকে দীর্ঘদিন কারাবন্দি থাকতে হয়েছে। তারা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

কারামুক্তির পর আরাফাত সানি সহকর্মী, আইনজীবী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সব প্রতিকূলতা পেরিয়েও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ থেকে তিনি সরে দাঁড়াবেন না।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

৬ মাস পর কারামুক্ত সাংবাদিক আরাফাত সানি

আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬