ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি

তাপপ্রবাহ মানে শুধু অস্বস্তি বোধ করা নয়। বরং দীর্ঘ সময় ধরে চরম তাপমাত্রার সংস্পর্শে থাকলে ডিহাইড্রেশন, হিট এক্সহশন, মাসল ক্রাম্পস, জ্ঞান হারানো এবং গুরুতর ক্ষেত্রে হিটস্ট্রোক হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথাব্যথা, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন, গাঢ় হলুদ প্রস্রাব, খিঁচুনি বা জ্ঞান হারানোর মতো লক্ষণ কখনই উপেক্ষা করা উচিত নয়। এই গরমে প্রয়োজনীয় পানীয় ও খাবার খেতে হবে সঠিকভাবে। হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খেতে পারেন? চলুন জেনে নেওয়া যাক-

১. ঘোল ও লাচ্ছি

ঘোল এবং লাচ্ছির মতো জনপ্রিয় পানীয়গুলো এই গরমে আপনার খাবারের তালিকায় রাখতে পারেন। তবে তা যেন বাড়িতে তৈরি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাস্তার পাশের খোলা দোকান থেকে সব ধরনের পানীয় বা শরবত খাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ সেগুলো অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে।

২. ডাবের পানি

সবচেয়ে বেশি পরিচিত প্রাকৃতিক শীতলকারকের মধ্যে একটি হলো ডাবের পানি, যা ইলেক্ট্রোলাইট, খনিজ এবং শরীরে পানির জোগান দেয়। এই গরমে আপনি নিশ্চিন্তে ডাবের পানিতে চুমুক দিতে পারেন। এটি আপনাকে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করবে।

৩. লেবুর শরবত

সাধারণ লেবুর শরবত তাপপ্রবাহের অন্যতম সেরা প্রতিকার হিসেবে বিবেচিত হয়। ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এক চিমটি লবণ দিয়ে ঘরে তৈরি লেবুর শরবত পান করতে পারেন। এতে বেশি উপকার পাবেন। তবে খুব বেশি চিনি ব্যবহার না করাই ভালো।

৪. তরমুজ

গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ও সুস্বাদু ফল হলো তরমুজ। এটি যেমন সুমিষ্ট তেমনই পুষ্টিকর। রসালো ফল তরমুজ আপনার শরীরে পানির ঘাটতি পূরণে কাজ করতে পারে। এই গরমে পর্যাপ্ত তরমুজ খাওয়ার অভ্যাস করুন। এটি হিটস্ট্রোকসহ নানা শারীরিক সমস্যা দূরে রাখতে সাহায্য করবে।

৫. শসা

শসা এমন একটি সবজি যা কাঁচা খাওয়া যায় আবার সারাবছরই পাওয়া যায়। সালাদ রায়তা বা শুধু লবণ দিয়েই খাওয়া হোক না কেন, গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য শসা অন্যতম সেরা একটি খাবার। আপনি প্রতিদিনের, এমনকী প্রতিবেলার খাবারের তালিকায় শসা রাখতে পারেন। এতে সুস্থতা ও সতেজতা মিলবে সহজেই।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ

হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি

আপডেট সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬