ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানের দোকানি থেকে উখিয়া সীমান্তের শীর্ষ ইয়াবা কারবারি-মুন্নার উত্থান যেভাবে কারিনা কায়সার আর নেই লবণের পরিচয় সংকট: কৃষকের ঘামের ফসল, নাকি শুধু শিল্পের কাঁচামাল? ঐক্যবদ্ধ টেকনাফ গড়ার অঙ্গীকার: এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপে চ্যাম্পিয়ন পেকুয়ার রাজাখালী  ফারুক – উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে যে নাম চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হ্নীলার ইসমাইল ‘মানিলন্ডারিং-মানবপাচার চক্রের’ রোহিঙ্গা সদস্য আটক সোহেল সরওয়ার কাজল অসুস্থ: দোয়া কামনা পরিবারের টেকনাফে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি গ্রেফতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন কমিটি গঠিত র‌্যাবের জালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবাসহ আটক ২ ”খেলাঘরের “ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রামুর দরিয়া খেলাঘর আসরের হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

ঐক্যবদ্ধ টেকনাফ গড়ার অঙ্গীকার: এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি এবং ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সায়েম সিকদারের সভাপতিত্বে এবং মাওলানা সাজ্জাদ হোছাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলার সদস্য সচিব মুহাম্মদ ওমর ফারুক।টেকনাফের মানুষের অধিকার রক্ষায় আপসহীন থাকার ঘোষণা দিয়ে বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজই হবে মূল চালিকাশক্তি। তিনি দলের সাংগঠনিক বিস্তার ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

​সমন্বয় সভায় টেকনাফ উপজেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ পৌঁছে দিতে যুব ও ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসের মধ্যে বাকি তিনটি ইউনিয়ন ও সকল ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া স্থানীয় মাদক সমস্যা নির্মূল ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়।

​সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন সাঈদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ হোছাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং টেকনাফ উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মুহাম্মদ বাহা উদ্দিন। এছাড়া জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আতাহার সাকিব, উপজেলা যুবশক্তির আহ্বায়ক আর কে রাইহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হোছাইনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন।

​বক্তারা যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একটি সফল ও সুশৃঙ্খল আলোচনার মধ্য দিয়ে সভা শেষ হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানের দোকানি থেকে উখিয়া সীমান্তের শীর্ষ ইয়াবা কারবারি-মুন্নার উত্থান যেভাবে

ঐক্যবদ্ধ টেকনাফ গড়ার অঙ্গীকার: এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬