ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু…

নিখোঁজের ৫ দিন পর পাহাড়ের ঢালুতে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নিখোঁজের পাঁচ দিন পর উর্মি আক্তার (৯) নামের এক শিশুকন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত, পা ও চুল বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হামজার ডেইল কদমতলী এলাকায় পাহাড়ের ঢালু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উর্মি আক্তার ওই এলাকার আব্দুর রশিদ ও রাশেদা আক্তারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে সকালে বাড়ি থেকে ফুল কুড়াতে বের হয়ে নিখোঁজ হয় উর্মি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৪ মে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-২৯৪।

এরপর পরিবার ও পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা নুরুল ইসলামের বসতবাড়ির পেছনের দক্ষিণ পাশের পাহাড়ি ঢালু এলাকায় দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানিয়েছেন, মরদেহটির হাত, পা ও চুল ছিল না এবং শরীরের বেশিরভাগ অংশ পচে গিয়েছিল। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে এটিকে রহস্যজনক ও নৃশংস ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ওসি মো. ছমিউদ্দিন নিশ্চিত করেছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর

নিখোঁজের ৫ দিন পর পাহাড়ের ঢালুতে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

আপডেট সময় : ১১:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬