ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

বরিশালে নিখোঁজ, ৪ দিন পর স্কুলছাত্র কক্সবাজারে উদ্ধার

বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান (১৩) চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোর রাত ৪ টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর সৌরভ ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন জাতীয় মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয়েছিল।

তার পরিবারের সূত্রে জানা গেছে, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। এ সময় সে একটি দোকানে গিয়ে বিকাশ থেকে আট হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। একই রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়। যা এক অপরিচিত ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কক্সবাজার ঈদগাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানিয়েছেন, রাত ৩টার দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

তিনি নিশ্চিত করেছেন, উদ্ধারকালে সৌরভের পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং কথা বলতে পারছে।

এসআই সুনিল বড়ুয়ার দাবি, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল। এরপর তার আর কিছু মনে নেই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে। এ পুলিশ কর্মকর্তার ধারণা, এটি ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রেরই কাজ হতে পারে।

এদিকে ছেলের ফিরে আসার খবরে দীর্ঘ চারদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে পরিবারের। সৌরভের মা মিতু রাণী দাস জানিয়েছেন, ঘটনার দিন তার ছেলে টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে দোকানের সামনে অপেক্ষা করছিল। তখন এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চাইলে এরপরই সে জ্ঞান হারায়।

তিনি অভিযোগ করেন, তার ছেলে অপহরণের শিকার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বর্তমানে উদ্ধার হওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

বরিশালে নিখোঁজ, ৪ দিন পর স্কুলছাত্র কক্সবাজারে উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬