ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চান্দের গাড়ি’ চলাচল বন্ধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রোড মেরিন ড্রাইভে প্রতিদিন দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফিটনেসবিহীন, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ‘চান্দের গাড়ি’ অবাধে চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, এসব যানবাহনের অধিকাংশেরই বৈধ রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেই। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষিত চালকের অভাব থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ প্রেক্ষাপটে পাঁচ দফা দাবি তুলে ধরে জাতীয় যুবশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, ফিটনেসবিহীন ও অননুমোদিত ‘চান্দের গাড়ি’ সম্পূর্ণ বন্ধ, বৈধ ও ফিটনেসসম্পন্ন যানবাহনের মাধ্যমে পর্যটক পরিবহন নিশ্চিত করা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ নিশ্চিত করা।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং মেরিন ড্রাইভে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি, সদস্য সচিব শামীম ফরহাদ, মূখ্য সংগঠক ফারুক নওশাদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিনহাজ আবরার, যুগ্ম সদস্য সচিব মফিজুর রহমান ও আম্মার মাহমুদ, জেলা সংগঠক সালাহ উদ্দীন নয়ন এবং শহর শাখার সদস্য সচিব শাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী”

মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬