ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩

টেকনাফে মানবপাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি। এ সময় মানবপাচারের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

২৭ এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে এই তথ্য নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল অধিনায়ক মোঃ হানিফুর রহমান।

তিনি জানান, রবিবার (২৬ এপ্রিল ) ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

মহেশখালী পাড়া এলাকায় মোহাম্মদ শক্কুরের বসতবাড়ির পাশের একটি মানবপাচারকারীদের তৈরি আস্তানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬