ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

র রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুভূত হওয়া এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞদের মতে, গভীর ভূমিকম্প সাধারণত বিস্তৃত এলাকায় অনুভূত হয়, তাই একাধিক শহরে কম্পন ছড়িয়ে পড়ে।

ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে পেশওয়ার, চিত্রাল, সোয়াত, লোয়ার দির, মালাকান্দ, খাইবার ও চারসাদ্দা উল্লেখযোগ্য।

এ ছাড়া বুনের, বাট্টাগ্রাম, আপার দির, হারিপুর ও ঘিজারসহ আরও কয়েকটি এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। শাংলা, মানসেহরা, তোরঘরসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬