ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত

হাতি তাড়াতে গিয়ে অপহরণের শিকার হলো ৩ রোহিঙ্গা। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ এর সি/১ ব্লকের বাসিন্দা শফিক আলম (৩২), মোহাম্মদ জয়নাল (১৩) ও শাহ আলম (১৬)। মঙ্গলবার (১৪) এপ্রিল রাতে হাতির উপদ্রব থেকে ক্যাম্প রক্ষা করতে আরও দুজনের সঙ্গে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পাহারার দায়িত্ব পালন করছিলেন। ভোররাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের তুলে নিয়ে যায়।

ক্যাম্প সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত অপহরণকারীরা তিনজনকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য দুইজন পালিয়ে এসে ব্লক মাঝিকে বিষয়টি জানান।

ক্যাম্পের বাসিন্দা রমিজ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।

তিনি নিশ্চিত করেন, অপহৃত শফিক আলম ওই ক্যাম্পের বাসিন্দা কবির আহমেদের ছেলে। মোহাম্মদ জয়নাল একই ব্লকের সলিমের ছেলে এবং শাহ আলম জাফর আলমের ছেলে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ১৬ এপিবিএন এর সিও (অতিরিক্ত ডিআইজি) কায়সার সিকদার নিশ্চিত করেছেন, ওই তিনজন রোহিঙ্গা শরণার্থী বুধবার রাত পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

এ ঘটনাকে অপহরণ বলতে নারাজ এ পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, তারা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় চলে গিয়েছিল। দুইজন ফিরে এলেও তিনজন আসেনি। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত

আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬