ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক

কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম নাসির উদ্দীন (২৫)। তিনি টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী এলাকার অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবির ডগ “হেনরি” এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে কালো কসটেপে মোড়ানো ১৮টি প্যাকেট থেকে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক

আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬