ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-১৫ এর বিশেষ টহল চলাকালে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

গ্রেফতারকৃতরা মূলত সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতো বলে র‍্যাব জানিয়েছে।

​সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— কাঞ্জরপাড়া এলাকার মোঃ রাশেদ প্রকাশ রাসেল (২৫), মোঃ সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২ টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ ও ১ টি বড় রামদা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা মাদক কারবারি এবং ঘটনার সময় তারা একটি মাদকের চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।

​র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৫:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬